1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক আসাদুজ্জামান আসাদ।

তিনি বলেছেন, আমাদের এই অবস্থান এবং আন্দোলন কোনো অর্থ বা সুযোগ-সুবিধার জন্য নয়, বরং এটি শহিদের রক্তের ইনসাফ কায়েমের লড়াই। শহিদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় তারা যান-চলাচল বন্ধ করে দেয়।

আসাদুজ্জামান আসাদ জানান, অসংখ্য মানুষ আমাদের হাতে অর্থ দিয়ে আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন, তবে আমাদের অর্থের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এখানে স্পষ্ট লেখা আছে— জান দেব, জুলাই দেব না। শহিদ ওসমান হাদি নিজের জীবন দিয়ে এই আদর্শ প্রমাণ করেছেন, এখন সাধারণ মানুষের পালা এই দেশে ন্যায়বিচার নিশ্চিত করার।

তিনি ঘোষণা করেন, ওসমানের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের খাওয়া-দাওয়া বন্ধ রাখবেন। উপস্থিত জনতাকে শপথ করিয়ে বলেন, আজ সবাই প্রতিজ্ঞা করেন, যতক্ষণ আমাদের শরীফ ওসমান হাদির বিচার হবে না, আমরা কেউ ঘরে ফিরে যাব না। এক ফোঁটা পানিও পান করব না।

হাদির স্মৃতিকে বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে তুলনা করে আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশ নয় আমার হাদি ভাই? আপনারাই বলবেন, আমার বাংলাদেশ থাকবে, আমার হাদি ভাই থাকবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথ না ছাড়ার আহ্বান জানান।

এর আগে বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানিয়েছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park