1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তারেক রহমান

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানীতে প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের পর তিনি বনানী কবরস্থানের উদ্দেশে রওনা হন। সেখানে কবর জিয়ারতের পর দোয়া করেন।

এর আগে দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে ফুল অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি। এরপর পাশেই অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে মরহুম কবির আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বায়োমেট্রিক তথ্য প্রদান শেষে ভোটার হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া শেষ হয় তার।

এনআইডি নিবন্ধন শেষে তারেক রহমান বনানী কবরস্থানে গিয়ে প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। সেখানে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেবেন বলে জানা গেছে। এ সময় দলের শীর্ষ নেতাকর্মীরাও তার সঙ্গে থাকতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park