1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জামায়াতের সাথে জোট এনসিপির দলীয় আদর্শের সঙ্গে যায় না: নজরুল ইসলাম খান

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

এনসিপি জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্যদলের সাথে জোট করা রাজনৈতিক অধিকার, তবে ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসির সঙ্গে বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন জানিয়ে তিনি বলেন, আরপিওতে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার যে নির্দেশনা দেওয়া হচ্ছে, তা জটিলতা সৃষ্টি করছে। বিষয়টি আমরা কমিশনের সামনে তুলে ধরেছি এবং এ নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অপব্যবহার ও অপপ্রচার নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বিএনপি।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের সময় এআই ব্যবহার করে ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়ানোর আশঙ্কা রয়েছে। এসব অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি।

তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে বিএনপি কমিশনের কাছ থেকে স্পষ্ট উদ্যোগ প্রত্যাশা করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park