1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তারেক রহমানসহ বগুড়ার আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনেরও ধানের শীষ প্রতীকের প্রার্থী।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন।

এদিকে, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও এই আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। সোমবার (২৮ ডিসেম্বর) সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মিজ সুমাইয়া ফেরদৌস এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর শাহে আলমকে।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। এই আসনে দলটির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

এছাড়াও, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়বেন গোলাম মোহাম্মদ সিরাজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park