1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিপজ্জনক বাতাস-কুয়াশা; দিল্লিতে ১২৮ ফ্লাইট বাতিল, বন্ধ স্কুল

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

বিপজ্জনক বাতাসের মান, ধোঁয়ায় আচ্ছন্ন ভারতে দিল্লিতে ১২৮ ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০০ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে, ট্রেন সেবাও ব্যাহত হচ্ছে। এছাড়াও, দিল্লিয় নয়ডায় স্কুল বন্ধ করা হয়েছে। মূলত, দিল্লির বাতাসের মান এতই খারাপ যে সেখানে জনজীবন বিপর্যস্ত। সোমবার (২৮ ডিসেম্বর) সংবাদ প্রতিদিনের প্রতিবেদনসূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেশটির আবহাওয়া দপ্তরের বরাতে জানানো হয়, সোমবার সকাল ৭টায় দিল্লির বাতাসের গুণগত মান বা একিউআই ছিল ৪০৩। যা ভয়ানক খারাপ বলে ধরা হয়। এর জেরে দিল্লি বিমানবন্দরের আশপাশের দৃশ্যমানতা নেমে যায় ১২৫ মিটারে। ঘন কুয়াশার জেরে মৌসুম ভবনের তরফে দিল্লিতে সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া সকালে বাইরে না বের হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ঘন কুয়াশার প্রভাব পড়েছে ট্রেন সেবাতেও। দূরপাল্লার ১০০টিরও বেশি ট্রেন দেরিতে ছেড়েছে। রবিবার সন্ধ্যা থেকেই কুয়াশায় ঢেকে যায় দিল্লির নয়ডা। প্রবল ঠান্ডা ও ঘন কুয়াশার জেরে জেলাপ্রশাসন ১ জানুয়ারি পর্যন্ত সকল স্কুল ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, বেড়েই চলেছে দিল্লির বায়ু দূষণের মাত্রা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) রিপোর্ট অনুযায়ী, দিল্লির বাতাসের গড় গুণগত মান ৪০৩। আনন্দ বিহারের একিউআই (৪৫৯) সবচেয়ে খারাপ। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১৭, আইআইটি দিল্লিতে ৩৬২, লোধি রোডে ৩৫৯ এবং চাঁদনী চকে বাতাসের গুণগত মান ৪২৩।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park