1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পঠিত

আজ (বৃহস্পতিবার) থেকে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা আমানতের অর্থ ফেরত পাবেন। প্রথম পর্যায়ে পাওয়া যাবে সর্বোচ্চ দুই লাখ টাকা। এরই মধ্যে এই পাঁচ ব্যাংকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় অর্থ। এই উদ্দেশে গত সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংকের রেজুলেশন স্কিম অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর মাধ্যমে চুড়ান্ত হলো পাঁচ ব্যাংকের দায় সম্পদ নতুন ব্যাংকে স্থানান্তর ও গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি। এখন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের সব হিসাব সয়ংক্রিয়ভাবে স্থানান্তর হবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এর মাধ্যমেই দুর্বল পাঁচ ব্যাংক নবগঠিত ব্যাংকে বিলীন হবে। যখন কোনো ব্যাংকের কিছুই থাকবে না, তখন স্বাভাবিকভাবেই এটা অস্তিত্বহীন হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, পুরাতন ব্যাংকগুলো যেন নতুন ব্যাংকে হারিয়ে যায়।

রেজুলেশন স্কিম অনুমোদনের ফলে বৃহস্পতিবার থেকে আমানতের অর্থ উত্তোলন করতে পারবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের। প্রথম ধাপে চলতি ও সঞ্চয়ী হিসাবের আমানতকারীরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। বিদ্যমান চেক বই দিয়েই লেনদেন করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গ্রাহকদের দুই লাখ টাকা দেয়ার পর অবশিষ্ট টাকা অ্যাকাউন্টে থাকবে এবং প্রচলিত হারে মুনাফা দেয়া হবে। ব্যাংক সচ্ছল হতে থাকবে, একপর্যায়ে বাকি টাকা উত্তলনের সুযোগ দেয়া হবে।

তবে মেয়াদী ও স্থায়ী আমানত কবে নাগাদ ফেরত দেয়া হবে- সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা। এই পাঁচ ব্যাংকে গ্রাহকদের মোট আমানতের পরিমাণ প্রায় এক লাখ ৪৭ হাজার কোটি টাকা। যার বড় অংশই ব্যক্তি আমানতকারীদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park