1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মাদুরো আটক: বিশ্ববাজারে তেলের দরপতন   

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় বিশ্ববাজারে তেলের বড় দরপতন হয়েছে। অন্যদিকে, বিভিন্ন মূল্যবান ধাতুর দাম বেড়েছে। সোমবার (৫ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বিবিসি।

গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে সেখান থেকে মাদুরোকে ধরে নিউইয়র্কে নিয়ে এসেছে মার্কিন সেনারা।

বিশেষজ্ঞরা বলেছেন, ভেনেজুয়েলার তেল রফতানি বাধাগ্রস্ত হওয়ার যে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটি বিশ্বের অন্যান্য জায়গার সরবরাহ থেকে খুবই সহজেই কাটিয়ে তোলা যাবে।

আলজাজিরা জানায়, সোমবার (৫ জানুয়ারি) ইউএস বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম কিছুটা বাড়লেও পরবর্তীতে ৩৬ সেন্ট কমে ব্যারেল প্রতি ৫৬ দশমিক ৯৬ ডলারে লেনদেন হচ্ছিলো। ব্রেন্ট ক্রুড আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৪ সেন্ট কমে ৬০ দশমিক ৪১ ডলার ব্যারেল প্রতি লেনদেন হচ্ছিলো।

তেলের দাম কমলেও স্বর্ণ, রুপাসহ অন্যান্য দামি ধাতবের দাম বেড়েছে। কারণ বিনিয়োগকারীরা এখন এসব ধাতুর দিকে ঝুঁকছেন। তাদের কাছে স্বর্ণ হলো সবচেয়ে নিরাপদ। যেখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা নেই।

বিবিসি জানিয়েছে, স্বর্ণের দাম আজ প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৮ আউন্স। অপরদিকে রুপার দাম বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ।

সূত্র: বিবিসি, আলজাজিরা

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park