1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ জামায়াতে ইসলামীর

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৭১ বার পঠিত

সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতমূলক আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (৭ জানুয়ারি) সকালে ইউরোপিয় এক্সাটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, বিগত দিনগুলোতে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাবে সংকটের কথা তুলে ধরা হয়েছে বলেও জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে যাওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে দেশবাসীর উদ্বেগের কথা তুলে ধরে তিনি জানান, সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষপাত আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। পাতানো নির্বাচন হলে গভীর সংকটে পড়বে দেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park