1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মনোনয়ন বৈধ হওয়ায় তাসনিম জারাকে অভিনন্দন জানালেন বিএনপির প্রার্থী

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২৭ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দ্বার উন্মোচন হয়েছে ডা. তাসনিম জারার। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। এই খবরে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওই আসনেরই বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলে তাসনিম জারার মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়।

এর প্রতিক্রিয়ায় হাবিবুর রশিদ হাবিব নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে Dr Tasnim Jara মনোনয়ন বৈধ ঘোষিত হওয়ায় উনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের এই সুযোগ উনার জন্য কল্যাণকর হোক, এটাই কামনা করি।

তাসনিম জারার সঙ্গে আলাপ হয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, আজ উনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আলাপচারিতায় পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধাবোধ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একটি ইতিবাচক ও সৌজন্যমূলক মতবিনিময় হয়েছে।। ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও গণতন্ত্রের সৌন্দর্য ও নির্বাচনী শিষ্টাচার বজায় রাখার বিষয়ে আমরা একমত পোষণ করি।

হাবিবুর রশিদ হাবিব আরও লিখেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঢাকা-৯ আসনে সকল প্রার্থীর অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবো এবং একটি আধুনিক, জনবান্ধব ঢাকা-৯ গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park