1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী যোগ দিলেন ছাত্রদলে

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত

চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক বিপ্লবী শিক্ষার্থী যোদ্ধা ছাত্রদলে যোগ দিয়েছেন। শনিবার বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্রদলে অভিষেক ও মিলন মেলায় আনুষ্ঠানিকভাবে তারা যোগ দেন।

এ সময় কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল গণঅভ্যুত্থানে অংশ নেয়া জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।

পরে জুলাই-গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে ও সম্মানে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ছাত্ররা না এগোলে জুলাই-গণঅভ্যুত্থান হতো না। এই ফ্যাসিস্ট সরকারেরও পতন হতো না। তাঁরা সাহসিকতার পরিচয় দিয়েছে। মূলত ছাত্ররা নেতৃত্বে এগিয়ে এসেছিল পরবর্তীতে ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি আছে সবাই নেপথ্যে থেকে ছাত্রদের সহায়তা করেছে। ছাত্রদলের নেতৃবৃন্দরাও নেপথ্যে থেকে অনুপ্রেরণা যুগিয়েছে ও সহায়তা করেছে। আগামীদিনে জুলাই-গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হবে। তবে বাস্তবতা হলো যে চেতনা নিয়ে জুলাই-গণঅভ্যুত্থান হয়েছিলো সেই চেতনা আজ ম্নান হয়ে যাচ্ছে। প্রশাসন থেকে শুরু সব জায়গাই ফ্যাসিস্টদের বাস্তবতায় ফিরে এসেছে। ফ্যাসিস্টরা যে কাজ করে গিয়েছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয়ে সেদিকে আমাদের কাজ করত হবে। কারণ এই অভ্যুত্থান পাওয়া ও জয়লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। ২০২৪ সালে জুলাইয়ে তোমরা যারা ব্রাহ্মণবাড়িয়ায় যুদ্ধ করে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছ। তোমাদের নেতৃত্ব শুধু শহরে সীমাবদ্ধ ছিল না সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিপ্লবী শিক্ষার্থীরা যারা ছাত্রদলের যোগ দিয়েছে তাদেরকে সাথে নিয়ে ছাত্রদলকে পুরনো ধাঁচ থেকে একটি নতুন আঙ্গিকে সময়োপযোগী ছাত্রদলে পূরণ করব।

তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কার বিএনপির চেয়ারম্যান ২০২৩ সালের ১৩জুলাই ৩১দফার সংস্কারের দাবি প্রস্তুত করেছেন। তার মানে বুঝায় রাষ্ট্রগঠনের তার চিন্তা-ভাবনা সময়োপযোগী।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের অন্যতম সংগঠক মোহাইমিনুল আজবীন, জুলাই-গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন, ছাত্র সংগঠনক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park