1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৩৫ বার পঠিত

সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বুধবার (৭ জানুয়ারি) হালনাগাদ করা সরকারি ভ্রমণ সতর্ক বার্তায় বলা হয়, আপনি যদি ইরানে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করুন।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, দেশজুড়ে সহিংস বিক্ষোভ চলছে, যা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আরও তীব্র আকার ধারণ করতে পারে। নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থির।

অস্ট্রেলিয়ার সরকার জানায়, বর্তমান পরিস্থিতিতে ইরানে অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ইরানে টানা ১০ দিনের বিক্ষোভে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। এদিকে, অর্থনৈতিক সংকট কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতে ছড়িয়ে পড়েছে।

এইচআরএএনএ জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন বিক্ষোভকারী ও দুজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট। তবে ইরানি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিহতের সংখ্যা প্রকাশ করেনি। তারা কেবল জানিয়েছে, তিনজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে, বিবিসি পার্সিয়ান এখন পর্যন্ত নিহত ২০ জনের পরিচয় ও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

এইচআরএএনএ আরও জানিয়েছে, চলমান অস্থিরতায় ৬০ জনেরও বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন ও ২ হাজার ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park