1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

তারেক রহমানের কাছ থেকে যে আশ্বাস পেয়েছেন নুরুল হক নুর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সমন্বয় ও সংকট নিরসনে প্রয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে কথা বলবেন—এমন আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

রাজধানীর মিরপুরে নিজের নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের ভোটারদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাবেক ডাকসু ভিপি নুর জানান, বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার না করে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার পরামর্শ তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে দিয়েছেন। তিনি দাবি করেন, বিএনপির চেয়ারম্যান সেই প্রস্তাব গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, প্রয়োজন হলে তারেক রহমান সরাসরি সংশ্লিষ্ট বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে কথা বলবেন—এমন বার্তাও তিনি পেয়েছেন। ভিপি নুর বলেন, রাজনৈতিক ঐক্য ও বৃহত্তর স্বার্থে ভুল বোঝাবুঝি দূর করা জরুরি। বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হলে তা সবার জন্য ইতিবাচক হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে “জয় আমাদের হয়ে গেছে”—এমন বক্তব্যকে কেন্দ্র করে যে সমালোচনা সৃষ্টি হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা দেন বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর। তিনি বলেন, অতীতের ভোটের সমীকরণ এবং ভোটারদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়া বিবেচনায় নিয়েই তিনি জয় প্রায় নিশ্চিত—এমন ইঙ্গিত দিতে চেয়েছিলেন।

ভিপি নুর আরও জানান, গত এক বছরে দশমিনা ও গলাচিপা উপজেলায় প্রায় ছয়শ কোটি টাকার সরকারি বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, এই দুটি উপজেলাকে একটি “রোল মডেল” হিসেবে গড়ে তুলতে চান, যেখানে উন্নয়নের পাশাপাশি সব রাজনৈতিক দল, ধর্মীয় সম্প্রদায় এবং মানুষের মতপ্রকাশের স্বাধীনতা অটুট থাকবে।

এ ছাড়া তিনি এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park