তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। শনিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের এই সাক্ষাৎ হয়েছে।
সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা বলছেন, ভুটানের রাষ্ট্রদূত নিজ দেশের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক কীভাবে উন্নয়ন করা যায়, সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণ করা যায়, সেই বিষয়ে আলোচনা করেছেন।
এর আগে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
Leave a Reply