1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দাবি আদায়ে ইসিকে ছাত্রদলের কড়া আল্টিমেটাম

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পঠিত

প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ করছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। এ কর্মসূচি থেকে ইসির উদ্দেশে কড়া আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘দাবি না মানলে সারারাত ইসি ঘেরাও করে বসে থাকবো।’

রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নেন। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ছাড়াও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত আছেন। তারা বলছেন, দাবি না মানা পর্যন্ত দরকার হলে রাতভর পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনের ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র। বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত। এটা কিসের ভিত্তিতে করা হলো, আমরা এর জবাব চাই। দাবি না মানা হলে এই কর্মসূচি রাতদিন সমানভাবে চলবে।

এসময় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণত সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, পোস্টাল ব্যালটে অনিয়ম করেছে ইসি। জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদের অনুমতি দেওয়া হলো, আমি ইসির কাছে জানতে চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত এই ইসির সামনে থেকে সরবো না। ছাত্রদলের ছেলেরা বেশি শহীদ হয়েছে। দরকার হলে ফের রক্ত দেবো, রাজপথ ছাড়বো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park