জামায়াতের জোটে যুক্ত না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ছেড়ে দেওয়া আসন এখনও খালি রয়েছে। ওই ফাঁকা ৪৭টি আসনে দু’একদিনের মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থিতা চূড়ান্ত করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
রবিবার (১৮ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তিনি জানান, আজ-কালকের মধ্যেই বাকি ৪৭ আসনে ১০ দলের প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
এর আগে শুক্রবার এহসানুল মাহবুব জোবায়ের বলেছিলেন, লিয়াজোঁ কমিটি আলোচনা করে প্রস্তাব দেবেন, এরপর শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এখনও পর্যন্ত ১০ দলীয় জোট থেকে ১৭৯টি আসনে জামায়াত, ৩০টিতে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, এবি পার্টি ৩টি এবং ২টি আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply