1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের আলোচনা সভায় তিনি একথা বলেন। অভিযোগ করেন, যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি তারাই পরিকল্পিতভাবে বিএনপির নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে বিএনপি।

অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতোনা। তিনিই সমৃদ্ধ করেছিলেন দেশের মানচিত্রকে। এসময় শঙ্কা প্রকাশ করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দুইটি রাজনৈতিক দল এবার ইলেকশন ইন্জিনিয়ারিং করে কিছু আসন নিতে চায়।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আসন্ন নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পাবে এ জন্য কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে।

সংস্কারের নামে প্রধান উপদেষ্টার প্রচারণার সমালোচনাও করেন বিএনপি মহাসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park