1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইরানকে শায়েস্তার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা হুমকি আইআরজিসি প্রধানের

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২৭ বার পঠিত

বড়সড় সামরিক বহর মোতায়েন করে ইরানকে নজরদারিতে রাখার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, অস্ত্রের ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত থাকার পাল্টা হুমকি দিয়েছেন ইরানের রেভ্যুলেশনারি গার্ড-আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে বৈশ্বিক সংকট নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানকে শায়েস্তার হুঁশিয়ারি দিয়ে বলেন, সমরাস্ত্র আর যুদ্ধ জাহাজের বিশাল বহর মধ্যপ্রাচ্যে যাচ্ছে। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও একাধিক ডেস্ট্রয়ারের বহর দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে গত সপ্তাহে। ব্যাপক সমর প্রস্তুতি চললেও এগুলো ব্যবহারের প্রয়োজন না ও হতে পারে বলে মনে করছেন ট্রাম্প। তার দাবি, তেহরানকে চাপে রেখে ৮৩৭ জন সরকার বিরোধীর ফাঁসি বন্ধ করেছেন। হুঁশিয়ার করে বলেছেন, আলী খামেনি প্রশাসনের প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছে।

এদিকে একইদিন যুক্তরাষ্ট্র আর ইসরাইলকে হুঁশিয়ার করেছেন ইরানের আধাসামরিক বাহিনী আইআরজিসি প্রধান মেজর জেনারেল পাকপুর। বলেছেন, শত্রুতা, ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় ইরান আগের থেকে বেশি প্রস্তুত ও সংগঠিত অবস্থায় আছে। গত বছর ১২ দিনের যুদ্ধে ইসরাইলের ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা মনে রাখতে বলেছেন তিনি। ইরানের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নিলে যন্ত্রণাদায়ক পরিণতি আর অনুশোচনা ছাড়া পথ খোলা থাকবে না বলেও সতর্ক করেছেন মেজর জেনারেল পাকপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park