1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি পুরোটাই অপপ্রচার: মাহদী আমীন

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পঠিত

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি করেছে এমন অভিযোগের কোনো সত্যতা নেই, পুরোটাই অপপ্রচার- বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমীন বলেন, জামায়াতের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির যে দাবি করেছেন, তার পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না। তিনি বলেন, ‘যে তথ্য মিডিয়ায় এসেছে বলে দাবি করা হচ্ছে, তার ন্যূনতম কোনো বাস্তবতা বা সত্যতা নেই। ফলে এটি রাজনৈতিক বিতর্ক তৈরির অপকৌশল কিংবা অপপ্রচার বলেই আমরা মনে করি।’

মাহদী আমীন বলেন, সার্বভৌমত্ব রক্ষা করাই বিএনপির রাজনীতি। এ সময় তারেক রহমানের প্রথম নির্বাচনী সফরে অংশ নেয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

তিনি জানান, রবিবার চট্টগ্রামসহ ৪ জেলায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল সকালে স্থানীয় একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে ইয়ুথ পলিসি টকে অংশ নেবেন তিনি। চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে, কুমিল্লায় যথাক্রমে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোনাগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি আলাদা নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park