1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

গ্রিনল্যান্ড ‘ব্ল্যাকআউট’

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে গ্রিনল্যান্ড। তীব্র বাতাসের কারণে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় দেশটির রাজধানী নুউক শনিবার (২৪ জানুয়ারি) রাত থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

গ্রিনল্যান্ডের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে শক্তিশালী বাতাসের ঝাপটায় প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র ‘বুকসেফজোর্ড’-এর সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যার ফলে পুরো শহর অন্ধকারে তলিয়ে যায়। বিদ্যুতের পাশাপাশি অনেক এলাকায় পানি সরবরাহ এবং ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি বিদ্যুৎ কেন্দ্র চালুর মাধ্যমে রবিবার (২৫ জানুয়ারি) ভোরের মধ্যে শহরের প্রায় ৭৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে কর্তৃপক্ষ বাসিন্দাদের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক হওয়ার এবং সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছে।

এই বিদ্যুৎ বিভ্রাট এমন এক সময়ে ঘটল যখন গ্রিনল্যান্ড সরকার সম্প্রতি সাধারণ মানুষের জন্য একটি জরুরি নির্দেশিকা জারি করেছে। সেখানে যেকোনো দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের অন্তত পাঁচ দিনের জন্য পর্যাপ্ত পানি, খাবার, ওষুধ এবং গরম কাপড় মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও সরকার বলছে এটি একটি সাধারণ সতর্কতামূলক প্রস্তুতি, তবে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিকরা একে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন।

গত কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং মালিকানা দাবি নিয়ে দ্বীপটি বৈশ্বিক আলোচনার কেন্দ্রে ছিল। যদিও দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প কিছুটা নমনীয় হয়ে জানিয়েছেন যে, তিনি শক্তি প্রয়োগের পথ পরিহার করেছেন এবং ন্যাটোর সাথে একটি দীর্ঘমেয়াদী রূপরেখা নিয়ে কাজ করছেন।

তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন এই চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের দেশের সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস করা হবে না এবং ট্রাম্পের তথাকথিত সমঝোতার বিষয়ে তারা এখনো অন্ধকারে রয়েছেন।

সূত্র: আলজাজিরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park