যুবকদের হাতে বেকার ভাতা নয় দেশ গড়ার কারিগরে পরিণত করতে চায় বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট বক্সে কেউ হাত দিতে এলে তা প্রতিহত করা হবে।
রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামীর ঢাকা ৪ এবং ৫ এর নির্বাচনী আসনের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এসব বলেন।
এ সময় তিনি প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। বলেন, নারীদের অবদান উপেক্ষা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। আগামীতে বাংলাদেশের অগ্রগতি উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে জামায়াত। একই সাথে নারীদের কর্মস্থলে নিরাপদে যাতায়াতের জন্য ইভেনিং সার্ভিস চালুর কথাও জানান দলটির শফিকুর রহমান।
তিনি আরও বলেন, ক্ষমতায় এলে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করবে জামায়াত।
Leave a Reply