1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘প্রস্তুত ইরানের নিরাপত্তা বাহিনী, ধারণা রাখে না যুক্তরাষ্ট্র’

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

’মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পৌঁছালেও খুব সহজে ইরানে হামলা চালাতে পারবে না যুক্তরাষ্ট্র। সোমবার (২৬ জানুয়ারি) ইরানের একজন সেনা কর্মকর্তা এই দাবি তুলে বলেন, ইরানের নিরাপত্তা বাহিনী সীমান্ত অঞ্চলে যেভাবে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র সেই ধারণা রাখে না। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পারস্য ও ওমান উপসাগর ইরানের জন্য পরিচিত ও নিয়ন্ত্রিত পরিবেশ। ওই সেনা কর্মকর্তা বলছেন, এই অঞ্চলে রণতরী, ভারী সরঞ্জামসহ সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনবে। বর্তমানে মধ্যপ্রাচ্য হয়ে পারস্য উপসাগরে আছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’।

ইরানের দাবি, তাদের নিরাপত্তা বাহিনী এসব অঞ্চলে ট্র্যাক করার সক্ষমতা রাখে। যে কারণে যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালাতে গেলে, পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে ইরান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা বলেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকি পর্যবেক্ষণ করছে তেহরান এবং সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনই হামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ইরান নমনীয় হয়ে একটি চুক্তিতে যাবে বলে আশা প্রেসিডেন্ট ট্রাম্পের।

এদিকে, ইরানের বিরুদ্ধে ইসরাইল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে, গোটা অঞ্চল জ্বালিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে ইরান-যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে রাশিয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park