1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

একটি দলের পরিকল্পিত অপপ্রচার নিয়ে যা বললেন রিজভী

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পিত অপপ্রচার করা হচ্ছে। তিনি বলেন, জামায়াত-শিবির প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে। অনলাইন-অফলাইন সব মাধ্যমে নারীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা।

রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল ভাষায় মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের বট বাহিনী। আমরা মনে করি, গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না।

তিনি বলেন, এবার জামায়াতের কোনও নারী সংসদ সদস্য প্রার্থী নেই। তারা ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনও কোনও নারী হতে পারবে না।

রিজভী সন্দেহ প্রকাশ করে বলেন, হয়তো তাদের নিজেদের কোনও গোপন পরিকল্পনা রয়েছে কিংবা কোনও মাস্টার প্ল্যান রয়েছে; যা বাস্তবায়ন করার জন্য নিজেরাই ইচ্ছাকৃতভাবে সংশয় তৈরি করছে।

রিজভী বলেন, তাদের বক্তব্যে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। গার্মেন্টস সেক্টরে নারী সংখ্যা ৫৫ শতাংশ। সন্তান লালন-পালনে পুরুষের কী কোনও দায়িত্ব নেই? সভ্যতার এই যুগে এসে, এই কথা বলে আপনারা সমাজকে কোথায় নিয়ে যেতে চান?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম বলেন, বিশেষ একটি রাজনৈতিক দল চায়, নারীরা ঘরের ভেতরে থাকবেন। তিনি অভিযোগ করেন- তারা নারীদের ব্যবহার করে, তাদের ভোট চাওয়া ও জান্নাতের টিকিট বিক্রির জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park