1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এপস্টেইন ঝড়: এবার যুক্তরাজ্যের এক সাবেক মন্ত্রীর পদত্যাগ!

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পঠিত

জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ঘিরে নতুন বিতর্কের জেরে এবার লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন।

রবিবার (১ ফেব্রুয়ারি) পদত্যাগের পর দলটিকে আর কোনোভাবেই বিব্রত করতে চান না বলে জানান লর্ড পিটার। এরআগে, শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে প্রকাশিত সর্বশেষ নথিতে লর্ড ম্যান্ডেলসনের নাম দ্বিতীয়বারের মতো উঠে আসে।

নথিগুলোতে দাবি করা হয়, ২০০৩ ও ২০০৪ সালে এপস্টেইন তিন দফায় ২৫ হাজার ডলার করে মোট ৭৫ হাজার ডলার লর্ড ম্যান্ডেলসনকে দিয়েছিলেন। এসব তথ্য মিথ্যা বলে দাবি করেন লর্ড। তবে নথিতে নাম আসার জন্য দুঃখ ও অনুতাপ প্রকাশ করেন তিনি।

লেবার পার্টিকে আর কোনো বিব্রতকর অবস্থায় না ফেলতে চাওয়ার আশ্বাস দেন এই সাবেক মন্ত্রী। যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে অতীত সম্পর্কের অভিযোগে সাবেক এই ক্যাবিনেট মন্ত্রীকে গত বছর যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূতের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park