1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনি প্রচারণার সময় পথসভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটি দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।’

তিনি বলেন, ‘শুনলাম জামায়াতের আমীর নাকি নারীদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। তবে যদি তিনি এটা বলে থাকেন, তবে এটি চরম অন্যায়। বাংলাদেশের মহিলারা কখনোই এটা মেনে নেবে না।’

জামায়াতের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘জামায়াত ইসলাম মহিলাদের কাজ করতে দিতে চায় না। তারা বলে মহিলারা ঘরে থাকবে। কিন্তু মহিলারা কাজ না করলে খাবে কী? তারা গার্মেন্টসের নারীদের বলেছে ৫ ঘণ্টার বেশি কাজ করা যাবে না। এটা অবাস্তব কথা।’

নারীদের অধিকার ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তবে তারা চাকরি পাবে কোথায়? কোনো সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে না—এমন প্রতিশ্রুতি দেওয়া বাটপারি ছাড়া আর কিছু নয়।’

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘নারী-পুরুষ সমান অধিকার নিয়ে বাংলাদেশে বাস করবে। আমাদের দেশে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। ইসলাম ধর্মেও মেয়েদের প্রাপ্য অধিকার প্রদানের কথা বলা হয়েছে। আমরা সেই অধিকার রক্ষা করতে চাই।’

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park