1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইসলামের নামে ধোঁকাবাজি মেনে নেওয়া হবে না: আল্লামা আব্দুল হামীদ

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ বার পঠিত

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর) দা.বা. বলেছেন , আল্লাহ তাআলা মানুষকে ন্যায়নীতি কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর বান্দাদের মানুষের উপকারে আসতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহর সঙ্গে কোনো ধরনের বিদ্রূপ বা অন্যায় করা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। অন্যায় করে পরে এটাকে তুচ্ছ করে দেখানোর মানসিকতা থেকেও সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ায় ধুপখোলা মাঠে ঢাকা ৬ আসনের বিএনপি’র প্রার্থী ইঞ্জিনিয়ার হোসেনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাবেক মেয়র আলহাজ্ব সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক । তার খাতিরেই তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ মুসলমানদের দেশ—এ দেশ আলেম-ওলামা, পীর-মুর্শিদ, মসজিদ-মাদ্রাসার দেশ। ইসলামের নামে ধোঁকা দিয়ে, পীর বা আলেম সেজে যারা কোরআন-হাদিসের খেলাফ কাজ করে, তাদের এ ধোঁকাবাজি মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, অজান্তে ভুল করা আর জেনে-বুঝে হাদিসের বিরোধিতা করা এক নয়। যারা নবীর সাহাবিদের মানে না, ন্যায়বিচার মানে না—তারা আলেম নামে কলঙ্ক, মুসলমানের দুশমন এবং আল্লাহ ও রাসুল (সা.)-এর দুশমন। এদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জুলুমের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, জালিম হওয়া যাবে না, জুলুম করা যাবে না। অতীতে ফেরাউন, নমরুদসহ জালিম শাসকদের যে পরিণতি হয়েছে, বর্তমান সময়েও জালিমদের সেই একই পরিণতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ক্ষমতায় আসলে যেন কোনো ধরনের জুলুম না হয়—এই আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, কিন্তু ক্ষমতার অপব্যবহার যেন না হয়।

তিনি ইসলামের নামে প্রতারণা, চুরি, ডাকাতি ও হারাম কর্মকাণ্ডকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেন, হারামে কোনো শান্তি নেই—হারাম রাজনীতিতে, হারাম অস্ত্রে কিংবা বাতিলের সঙ্গে কোনো আরাম নেই।

তিনি বলেন, নবীর পরে কোনো নবী নেই, বিদআতে হেদায়েত নেই। আগামী দিনে দেশ পরিচালনায় নেক শাসন, ভালো শাসন ও ন্যায়বান লোকের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, আল্লাহ যেন সবাইকে জালিম হওয়া থেকে রক্ষা করেন। তিনি ইশরাক কে সকলের সম্মিলিত বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, এই ছেলেকে দিয়ে কাজ হবে ইনশাল্লাহ।

ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভুইয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ন আহবায়ক মকবুল হোসেন টিপু, আব্দুস সাত্তার, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জহির উদ্দিন তুহিন, সদস্য সচিব মোর্শেদ পাপ্পা সিকদার, গেন্ডারিয়া থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির, সূত্রাপুর থানা বিএনপির আহবায়ক শেখ আজিজুল ইসলাম, বিএনপির আহবায়ক আলহাজ্ব লিয়াকত আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক মুক্তো প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park