1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ওরা সিল বানাচ্ছে, ব্যালট বানাচ্ছে: আমীর খসরু

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

ওরা সিল বানাচ্ছে, ব্যালট বানাচ্ছে, বোরকা বানাচ্ছে, বিকাশ নাম্বার- নিচ্ছে, এনআইডি নাম্বার নিচ্ছে, এসবই শঙ্কা জাগাচ্ছে, তাই আগাসী নির্বাচনে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদিবাগস্থ তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহবান জানিয়ে বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রা্মকে শুধু বাণিজ্যক রাজধানী নয়, চট্টগ্রাম বন্দরকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে, যা দক্ষিণ এশিয়ার অনেকে ব্যবহার করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতির উন্নয়নে পুলিশ-নাগরিক মিলে যৌথভাবে কাজ করতে হবে। তিনি একইসাথে আধুনিক জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা, ১৮ মাসে এক কোটি কর্ম সংস্থানসহ সামাজিক উদৌক্তা তৈরি, কারিগরি শিক্ষার মাধ্যমে আত্নসংস্থান, জলাবদ্ধতার স্থায়ী সমাধান, সহজ নাগরিক সেবা নিশ্চিত এবং পরিকল্পিত নগরায়ন গড়ে তোলার কথা বলেন।

বিএনপির পক্ষে ভোটের উৎসব দেখতে পাচ্ছেন জানিয়ে আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশ গড়তে অতীতের মতো নাগরিকরা বিএনপিকে বিজয়ী করবেন।

এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park