1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দিন শেষে জাতি একটা ভালো ভোট উপহার পাবে, প্রত্যাশা জামায়াত আমিরের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

দিন শেষে জাতি একটা ভালো ভোট উপহার পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পরপর তিনটি নির্বাচনে এদেশের জনগণের ভোট দেওয়ার সুযোগ হয়নি। ভোটের অধিকারের পাশাপাশি তারা সকল অধিকার থেকেই বঞ্চিত ছিলো, অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো। ২০২৪ সালের জুলাইয়ের প্রেক্ষাপটে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাই আজকে বাস্তবায়ন হবে বলে আমরা আশা রাখি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় ২৪-এর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা অন্যায়-ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছেন, শহীদ হয়েছেন আমি তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের লড়াইয়েরর ফসল আজকের ১২ তারিখ। যদি সেদিন তারা জীবন না দিতেন, আহত-পঙ্গুত্ববরণ না করতেন তাহলে এই ১২ তারিখ আমাদের ধরা দেওয়ার কথা ছিলো না।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করেছি ২৪ এর বীরদের ধারণ করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। এইভাবে আমরা সমাজের সাথে সংযোগ রক্ষা করেই আমরা নির্বাচনী কৌশল অবলম্বন করেছিলাম। আমরা জাতিকে বলেছিলাম, আমরা এমন কোন আশ্বাস দিবো না যে আসলে নিজেরাই বিশ্বাস করি না।

জামায়াত আমির বলেন, এখনো পর্যন্ত আমরা স্বশস্ত্র বাহিনীর যে ভূমিকা দেখেছি তাতে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তাদের ভূমিকা সন্তোষজনক পেয়েছি। যেখানেই সমস্যা দেখেছি ইনফর্ম করার সাথে সাথে তারা ফার্সমুভ করেছে সব জায়গায়। তারা চেষ্টা করেছেন সিচুয়েশন টেকেল দেওয়ার। যদি আমাদের এই বাহিনী নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে তাহলে দিন শেষে জাতি একটা ভালো ভোট উপহার পাবে, ইনশাল্লাহ্।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park