1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যতো বেলা গড়াবে ততো আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকবো: হাসনাত আবদুল্লাহ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যতো বেলা গড়াবে ততো আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকবো। বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

ভোট দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে টেকনিক্যাল ও প্রক্রিয়াগত কোনো জটিলতার বিষয়ে খবর আমার কাছে আসেনি। আমরা শঙ্কামুক্ত থাকতে চাই। ভোট একটা উৎসবের হবে। ভোটতো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। যার যাকে ইচ্ছা তাকে ভোট প্রদান করবে। দেবিদ্বারের মানুষের কাছে আহ্বান থাকবে যাকে ইচ্ছা ভোট দেন। ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক এটা আমি চাই না।

ভোটকেন্দ্রে প্রবেশের আগে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরে নির্ধারিত কক্ষে ব্যালট পেপার সংগ্রহ করে তিনি ভোট প্রদান করেন।

উল্লেখ্য, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীতা বাতিল হওয়ায় গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি জোট।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park