1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সংসদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে এক অটল প্রদীপ জ্বলবে: ফজলুর রহমান

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পঠিত

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রোকন রেজা শেখকে পরাজিত করে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার দেওয়া কিছু বার্তা এখন আলোচনার কেন্দ্রে।

বিজয় নিশ্চিত হওয়ার পর নিজের ফেসবুকে ফজলুর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাধান্য দিয়ে লেখেন, ‘স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু। স্বাধীন বাংলার অস্তিত্ব।’

আরেক পোস্টে ফজলুর রহমান লিখেছেন, ‘সমস্ত রাজাকার ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে নির্বাচনি বিজয় নিশ্চিত করে প্রথম প্রহরের ফজরের নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। এ বিজয় ব্যক্তির নয়- এটি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষে জনতার স্পষ্ট রায়।’

তিনি আরও লিখেছেন, ‘দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী খোঁজ নিয়েছেন; টানা চাপ ও দায়িত্বে নিমগ্ন থাকায় সবার সঙ্গে যথাযথ যোগাযোগ সম্ভব হয়নি। বহু অনুরোধে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা, ইউটিউব প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছি।’

‘তবু আপনাদের অব্যাহত আহ্বানের প্রেক্ষিতে সবার জ্ঞাতার্থে এই বার্তা প্রদান করছি। ইনশাআল্লাহ, সংসদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে এক অটল প্রদীপ জ্বলবে- আপনাদের মর্যাদা, আস্থা ও ত্যাগকে কখনোই ক্ষুণ্ণ হতে দেব না।’

এই জয় নিয়ে যেমন উচ্ছ্বাস আছে তেমন আফসোসও আছে ফজলুর রহমানের। একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার জয়টা ম্লান হইছে দুইটা বাচ্চা ছেলে রেখে আমার কর্মীকে দুই বছরের জেল দিছে। ইনশাল্লাহ আমি আইনি লড়াই চালিয়ে যাবো, তবে তাদের বিনা অপরাধে, কালো শক্তিকে খুশি করতে এই শাস্তি প্রদান করা হইছে।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park