সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তারা সংসদের ভিআইপি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। সকাল ১১টা ২৬ মিনিটে একটি কালো গাড়িতে করে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ একসঙ্গে সংসদে পৌঁছান। এর ১৯ মিনিট পর, সকাল ১১টা ৪৫ মিনিটে লাল রঙের একটি প্রাইভেট কারে করে প্রবেশ করেন আখতার হোসেন।
জুলাই গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় এবং ছয়টি আসনে জয়লাভ করে।
দলটির বিজয়ী প্রার্থীদের মধ্যে নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে, আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে এবং হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন।
Leave a Reply