1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

তারাবির নামাজের নিয়ম নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পঠিত

পবিত্র রমজানে তারাবির নামাজের গুরুত্ব অপরিসীম। তবে এই নামাজ আদায়ের ক্ষেত্রে ধীরস্থিরতা এবং বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি মুসল্লি ও হাফেজ সাহেবদের প্রতি এই বিশেষ আহ্বান জানান।

তারাবির নামাজে আজহারীর বার্তা

মাওলানা আজহারী তার পোস্টে উল্লেখ করেন যে, তারাবির নামাজে তাড়াহুড়ো করা মোটেও কাম্য নয়। তিনি লেখেন, “তাড়াহুড়ো নয়, কোরআন তেলাওয়াত হোক তারতিলের সঙ্গে (Recitation with Tartil)। অনুভূত হোক প্রতিটি আয়াত।” তিনি মনে করিয়ে দেন যে, কোরআন নাজিলের মাসে কোরআনকে যথাযথ সম্মান দিয়ে তিলাওয়াত করা প্রত্যেক মুমিনের দায়িত্ব।

দ্রুত গতিতে তেলাওয়াত নিয়ে উদ্বেগ

সাধারণত খতম তারাবিতে একাধারে ২০ রাকাত নামাজ পড়তে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। অনেক মসজিদে সময় বাঁচানোর তাগিদে হাফেজরা অত্যন্ত দ্রুত গতিতে কোরআন তেলাওয়াত করেন, যা অনেক সময় সাধারণ মুসল্লিদের বোঝার বাইরে চলে যায়। আজহারী এই প্রথার সমালোচনা করে বলেন, এভাবে কোরআন পড়া উচিত নয়। বরং প্রতিটি আয়াতের মর্মার্থ বুঝে এবং ধীরস্থিরভাবে নামাজ আদায় করা উচিত যাতে নামাজের আসল উদ্দেশ্য বা খোদাভীতি অর্জিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park