1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

চাঁদাবাজি নিয়ে সড়কমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিলো এনসিপি

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

চাঁদাবাজি নিয়ে সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমের সম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে ও সড়কে অনৈতিক অর্থ আদায় বন্ধের দাবিতে আজ (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর সাত রাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে সমঝোতার ভিত্তিতে অর্থ গ্রহণকে ‘চাঁদা নয়’ বলে মন্তব্য করায় পরিবহণ চালক ও শ্রমিকদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সড়কে যেকোনো প্রকার অনৈতিক অর্থ আদায় ও চালক-শ্রমিক হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এনসিপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বাংলাদেশ ট্রাক-বাস ড্রাইভার সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।

বিজ্ঞপ্তিতে চালক ও শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং যেকোনো প্রকার চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে সংশ্লিষ্ট সবাইকে নির্দিষ্ট সময়ে সাত রাস্তার মোড়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park