1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রানওয়ে থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে গেল ভারতের যুদ্ধবিমান তেজস

  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পঠিত

আবারও ক্র্যাশ করলো ভারতের বিমানবাহিনীর (আইএএফ) তৈরি হালকা যুদ্ধবিমান তেজস। এবার তো সেনাঘাঁটিতে অবতরণ করতে গিয়ে ছিটকে পড়েছে রানওয়ে থেকে। দুমড়ে-মুচড়ে গেছে ওই তেজসটি। আর এই বিমানটি ক্র্যাশ করেছে গত ৭ ফেব্রুয়ারি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেনাঘাঁটিতে অবতরণের সময় ব্রেক কাজ না করায় রানওয়ে থেকে ছিটকে পড়ে ভারতের বিমানবাহিনীর (আইএএফ) তেজস হালকা যুদ্ধবিমানটি। এতে যুদ্ধবিমানটির কাঠামো মারাত্মকভাবে দুমড়ে–মুচড়ে যায়।

দুর্ঘটনাটি গত ৭ ফেব্রুয়ারি একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় ঘটে। তবে বিমানটি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ভারতীয় বিমান বাহিনী আরো একটি তেজস বিমান হারিয়ে ফেলল বলেই মনে করা হচ্ছে।

সূত্র বলেছে, এই দুর্ঘটনার পরে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) প্রায় ৩০টি তেজস জেট বিমানে কার্যক্রম পুরোপুরি স্থগিত রেখেছে, যাতে সেগুলোর বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা করা যায়।

একটি সূত্র পিটিআইকে বলেছেন, ‘বিমানটি সম্ভবত ব্রেক বা অন্য কোনো সিস্টেমের ত্রুটির কারণে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তবে পাইলট নিরাপদে ইজেকশন করেছিলেন এবং গুরুতর আহত হননি। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজসের তৃতীয় দুর্ঘটনা এটি।

প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চে জয়সালমেরের কাছে, যেখানে পাইলট নিরাপদে ইজেকশন করেছিলেন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের নভেম্বর মাসে দুবাই এয়ারশোতে একটি বিমান প্রদর্শনের সময়, যেখানে পাইলট নিহত হন। নভেম্বরের এই দুর্ঘটনার তদন্ত এখনও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park