1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে

  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পঠিত

প্রবাসী বাংলাদেশিরা ফেব্রুয়ারি মাসে ৩ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই মাসে প্রবাসীরা দেশে ২ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছিলেন।

তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

এর আগে ২৬ ফেব্রুয়ারির এক প্রতিবেদন থেকে জানা যায়, চলতি অর্থবছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ২২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক (বিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ২৭৯২ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ২৮১ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ৮০ শতাংশ। এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park