1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইরানের মিসাইল সক্ষমতা ১০ শতাংশের নিচে নেমে এসেছে, দাবি ট্রাম্পের

  • আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলা খুব দ্রুতই শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, পরিকল্পনার চেয়েও দ্রুত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প দাবি করেন, ইরানের মিসাইল সক্ষমতা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এই বক্তব্যের আগে মার্কিন প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন। প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিরসনে সহায়তার ইচ্ছা প্রকাশ করেন।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, হরমুজ প্রণালি বন্ধ হলে ইরানে ‘বিশ গুণ বেশি’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র নয়; যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প অপমানজনক পরাজয়ের পরও নকল বিজয়ের দাবি করছেন বলে মন্তব্য করেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি।

এদিকে, ইরান ও লেবাননজুড়ে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইরানও পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। হামলা চলছে বাহরাইন, কুয়েত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park