1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপি জনগণের জবাবদিহিতায় বিশ্বাস করে: আমান উল্লাহ আমান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পঠিত

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি জনগণের জবাবদিহিতায় এবং জনগণের সেবায় বিশ্বাস করে। জনগণের আত্মা ফিরে আনতে হবে। জনগণ যে আস্থা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, সেই আস্থা আমাদের ধরে রাখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করাটাই আমাদের মূল দায়িত্ব।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের তিনটি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। সে সময় দিনের ভোট রাতের মধ্যে শেষ করা হয়েছিল। জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করে ক্ষমতায় বসেছে। আঙুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই সরকার ফ্যামিলি কার্ড দিয়েছে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও হেল্থ কার্ডও প্রদান করা হবে। মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম এবং হিন্দু সম্প্রদায়ের পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান শুরু হয়েছে। মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। কেরানীগঞ্জে ঢাকা-২ আসনে কোনো মাদক, চাঁদাবাজি, ভূমি দখল বা সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না।

তিনি মঙ্গলবার (১৭ মার্চ) সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী প্রমুখ।

পরে আমান উল্লাহ আমান মডেল থানার বাস্তা, শাক্তা, রোহিতপুর, কলাতিয়া ও হযরতপুর ইউনিয়নের অসহায়, দুঃস্থ ও দরিদ্রদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park