1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ: ড. মঈন খান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৮ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেছে, সরকার গঠনের এক মাসের মধ্যেই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল জনগণ পেতে শুরু করেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পলাশ উপজেলার শান্তানপাড়া আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিশেষ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি প্রায় ১৭ বছর আগে যে উন্নয়ন কার্যক্রম শুরু করেছিল, তা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ে স্থবির হয়ে পড়ে। সেই কার্যক্রম আবার নতুন করে চালু করা হবে। দেশের মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি জানান।

ড. মঈন খান বলেন, “বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে।” তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park