1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সংসদই হবে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র, আরও যা বললেন জামায়াত নেতা

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২২ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকালে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশ-এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি নেতৃত্বে প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। সভাটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উভয়পক্ষ বাংলাদেশের নির্বাচনব্যবস্থা আরও কার্যকর ও সুসংহত করার গুরুত্বারোপ করেন। এছাড়াও তারা ভবিষ্যতে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাইফুল আলম খান মিলন এমপি জানান, জুলাই আন্দোলনের পর গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর করতে হবে। সংসদই হবে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র এবং সরকার ও বিরোধী দলের সমান ভূমিকা নিশ্চিত করতে হবে। তিনি সংসদের কার্যপ্রণালীতে (রুলস অব প্রসিডিউর) প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়েও আলোচনা করা হয়েছে এবং উভয় পক্ষ মতামত দিয়েছেন।

এছাড়াও, এমপি বলেন, সংসদের বিভিন্ন কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব নিশ্চিত না হওয়ায় এবং সরকারি দলের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে কার্যকরীতা কমে যাচ্ছে। এমপিদের দক্ষতা ও কার্যকর ভূমিকা বৃদ্ধি করতে প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। আলোচনার ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি হবে, যা ত্রয়োদশ জাতীয় সংসদকে আরও কার্যকর করার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি, এবং আইএফইএস-এর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও এ্যাডভোকেট শিশির মো. মনির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park