1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হাইকোর্টর বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পঠিত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। সুপ্রিম কোর্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পদত্যাগপত্রটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বঙ্গভবনে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

জানা যায়, বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সম্প্রতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক। অভিযোগে বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি গুরুতর অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য কাউন্সিলে তদন্তের সুপারিশও করা হয়েছিল।

আবেদনকারীর অভিযোগ অনুযায়ী, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার শুনানিতে বিচারপতি রেজাউল হাসান পক্ষপাতমূলক আচরণ করেন। একটি মামলায় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবী আদালতে উপস্থিত না থাকলেও রায়ে তার নামে কাল্পনিক যুক্তিতর্ক উল্লেখ করা হয়েছিল, যা পরবর্তীতে আপিল বিভাগ বাতিল করে দেয়।

অন্য একটি মামলায় অভিযোগ করা হয়, আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার ১৩ লাখ শেয়ার অবৈধভাবে বাতিল করা হয়েছে। আবেদনকারীর দাবি, এ ধরনের রায় বিচার বিভাগের নিরপেক্ষতা ও ন্যায়বিচারের নীতির পরিপন্থি।

উল্লেখ্য, পদত্যাগপত্রটি ইতোমধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park