1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, নেওয়া হয়েছে কেবিনে

  • আপডেট সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পঠিত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে তাকে।

শুক্রবার (৩ এপ্রিল) তার পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। তারা আরও জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে সবার সাথে অল্প অল্প কথা বলছেন তিনি।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তারপর গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার থেকে এয়ার এম্বুলেন্স সিঙ্গাপুর যান তিনি।

এদিকে গত মঙ্গলবার বিএনপি স্হায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে তার।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park