1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পঠিত

জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি বলেছেন, ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ ও জাতি নির্বিশেষে এই দেশ আমাদের সকলের। রাষ্ট্রের দায়িত্ব সবার সমান অধিকার নিশ্চিত করা। বর্তমান সরকার অতীতের ভুলভ্রান্তি শুধরে এই অঞ্চলকে একটি নিরাপদ ও দূষণমুক্ত বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে হবে।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই এ দেশের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি বিশেষ করে বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং গার্লস গাইডের কুচকাওয়াজের প্রশংসা করে বলেন, এই ধরনের চর্চা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের তাড়না সৃষ্টি করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের শৃঙ্খলামূলক কার্যক্রম থাকা উচিত বলে তিনি মত প্রকাশ করেন।

স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ফলে যে শোষণ-বঞ্চনার সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধেই নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব।

সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা রক্ষায় তিনি বদ্ধপরিকর। কলেজের শিক্ষা কার্যক্রম উন্নয়ন এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে সরকারের উচ্চ মহলে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ ও জাতি নির্বিশেষে এই দেশ আমাদের সকলের। রাষ্ট্রের দায়িত্ব সবার সমান অধিকার নিশ্চিত করা। বর্তমান সরকার অতীতের ভুলভ্রান্তি শুধরে এই অঞ্চলকে নিরাপদ ও দূষণমুক্ত বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটি-২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক মোঃ মোতালিব হোসেন।

সমাপনী পর্যায়ে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park