1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম দিনের আলোচনা শেষ, যা জানা গেল

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পঠিত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ দেশটির কর্মকর্তাদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকাল থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা পরোক্ষভাবে শুরু হয়। সে সময় দুই পক্ষ আলাদা কক্ষে অবস্থান করে এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীরা তাদের মধ্যে বার্তা আদান-প্রদান করেন।

তবে, সন্ধ্যার দিকে আলোচনায় নতুন মোড় নেয়। মধ্যস্থতাকারী সূত্রের বরাতে আল জাজিরা জানায়, পরে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেন। এ সময় আলোচনার টেবিলে পাকিস্তানের মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিই প্রথমবার, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি বৈঠকে অংশ নিলেন—যা আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানিয়েছে, প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা একই টেবিলে বসে সরাসরি আলোচনা করেছেন। এতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের উপস্থিতি, পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক ভূমিকা এবং বৈশ্বিক নেতাদের ইতিবাচক বার্তা—সব মিলিয়ে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশাবাদ জোরদার হয়েছে।

আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেডি ভ্যান্স। তার সঙ্গে ছিলেন জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ।

অন্যদিকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মোহাম্মদ বাগের গালিবাফ। তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park