1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পাকিস্তানে ভূমিকম্পের আঘাত 

  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পঠিত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে।

বিশেষজ্ঞদের মতে, গভীর ভূমিকম্প সাধারণত বিস্তৃত এলাকায় অনুভূত হয়, তাই একাধিক শহরে কম্পন ছড়িয়ে পড়ে।

ইসলামাবাদ ছাড়াও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে পেশওয়ার, চিত্রাল, সোয়াত, লোয়ার দির, মালাকান্দ, খাইবার ও চারসাদ্দা উল্লেখযোগ্য।

এ ছাড়া বুনের, বাট্টাগ্রাম, আপার দির, হারিপুর ও ঘিজারসহ আরও কয়েকটি এলাকায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে। শাংলা, মানসেহরা, তোরঘরসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park