1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বেসরকারি কনটেইনার ডিপোর সাড়ে আট শতাংশ ‘ফুয়েল সারচার্জ’ আরোপ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পঠিত

ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো-আইসিডি সাড়ে আট শতাংশ ‘ফুয়েল সারচার্জ’ আরোপ করেছে। ফলে আমদানি-রফতানি খরচ বেড়েছে। আইসিডি বন্দরের একটা অংশ হয়েও স্টেকহোল্ডার, বন্দর, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে জ্বালানি সারচার্জ আরোপ করা ঠিক হয়নি, বলছেন ব্যবসায়ী নেতারা।

চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি পণ্যের বাড়তি চাপ সামলানোর জন্য বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো-আইসিডি অনুমোদন করে সরকার। ফলে চট্টগ্রাম বন্দরকে ঘিরে গড়ে ওঠেছে ২১টি আইসিডি। প্রায় ৯৩ শতাংশ রফতানি পণ্য ভর্তি কনটেইনার এসব আইসিডি থেকে বন্দর হয়ে বিদেশ যায়। ডিজেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে সোমবার থেকে এসব আইসিডি-তে সাড়ে আট শতাংশ ‘ফুয়েল সারচার্জ’ আরোপ করে ডিপো মালিকদের সংগঠন বিকডা (BICDA)। বিকডার আকস্মিক এ সিদ্ধান্তে উদ্বিগ্ন তৈরি পোশাকখাতের উদ্যোক্তা এবং আমদানি-রফতানি বাণিজ্যে জড়িতরা।

বিকডার মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন সিকদার জানান, কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার থেকে আইসিডির হ্যান্ডলিং যন্ত্রপাতি ডিজেলনির্ভর। সরকার ডিজেলের মূল্য ১৫ শতাংশ বৃদ্ধির কারণে আইসিডির ডিজেল-নির্ভর খাতগুলোতে সারচার্জ হিসেবে সাড়ে আট শতাংশ আরোপ করা হয়েছে।

তবে বিজিএমইএর পরিচালক মো. রাকিবুল ইসলাম জানান, স্টেকহোল্ডার, বন্দর, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে জ্বালানি সারচার্জ আরোপ করা ঠিক হয়নি। এতে তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা উদ্বিগ্ন। তিনি আশা করেন,বিকডা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেবে।

এদিকে, বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ জানান, চার মাস আগেই বিকডা চার্জ বাড়িয়েছে। ইতিমধ্যে বেশ কিছু শিপিং লাইন সারচার্জ আরোপ করেছে। এর মধ্যে সরকার ডিজেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গেই স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করে জ্বালানি সারচার্জ আরোপ করে দিল বিকডা। ফলে তৈরি পোশাক শিল্প বেশ ক্ষতির মুখে পড়বে। কনটেইনার নির্ভর সাধারণ আমদানি ও রফতানিকারকদেরও খরচ বাড়বে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park