1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ৩৬ শিশু হাসপাতালে

  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পঠিত

গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলায় হামের উপসর্গ নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে আরো ৩৬ শিশু ভর্তি হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে, নতুন ৩৬ শিশুসহ হাসপাতালগুলো বর্তমানে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৪৮ জন।

এখন পর্যন্ত চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে ৪১ জনের। এদের মধ্যে ২৬ জন নগরীর ও ১৫ জন বিভিন্ন উপজেলার। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি কক্সবাজার জেলায়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ১৮ জন বাড়ি ফিরেছে বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে ৩৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এ নিয়ে ৫০৬ জনের নমুনা পাঠানো হয়েছে। এদিকে, সারাদেশের মতো চট্টগ্রামেও চলছে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম- রুবেলা টিকা দেওয়ার কার্যক্রম। এই কার্যক্রম চলবে আগামী ১১ মে পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park