1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রার্থিতা ফিরে পাননি মনিরা শারমিন, জানা গেল কারণ

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা আপিলেও টিকল না। সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানি শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, মনিরা শারমিনের আপিল নামঞ্জুর করা হয়েছে। ফলে তার মনোনয়নপত্র বাতিলই বহাল থাকল।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

এ বিষয়ে মনিরা শারমিন বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে তিনি যে পর্যায়ে কাজ করেছেন, সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা তার ছিল না। তাই এটি মনোনয়নপত্র বাতিলের মতো বিষয় নয় বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন।

গত ২২ এপ্রিল জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে মনিরা শারমিনকে চাকরি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য ২৩ এপ্রিল দুপুর ১২টার মধ্যে দাখিলের নির্দেশ দিয়ে তার মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়। একইসঙ্গে জোটের আরেক প্রার্থী এনসিপির নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র দাখিল করায় তা গ্রহণ করা হয়নি।

এই পরিস্থিতিতে জামায়াত জোটের একটি নারী আসন কমে যেতে পারে। অর্থাৎ তাদের জন্য নির্ধারিত ১৩টি আসন কমে ১২টিতে দাঁড়াতে পারে। ওই আসনটি উন্মুক্ত হিসেবে নতুন তফসিলে নির্বাচনের সম্ভাবনা রয়েছে, যা বিএনপি জোটের দিকে যেতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

দুই দিনের বাছাইয়ে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ এবং স্বতন্ত্র মোর্চার একজন প্রার্থীসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park