1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফ্লোরিডায় জলাশয়ে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার!

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকার একটি জলাশয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন ধরে নিখোঁজ থাকা শিক্ষার্থীর সন্ধানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালিয়ে আসছিল।

রবিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় গভীর রাতে ফ্লোরিডা পুলিশ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে। পিনেলাস কাউন্টি থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়। হিলসবরো ও পিনেলাস কাউন্টি শেরিফ অফিস যৌথ অভিযান চালিয়ে ইন্টারস্টেট ২৭৫ এবং ফোর নম্বর স্ট্রিট নর্থ সংলগ্ন জলপথ থেকে ওই খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা দেহাবশেষ বর্তমানে পিনেলাস কাউন্টি মেডিক্যাল এক্সামিনারের দপ্তরে রাখা হয়েছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দেহাবশেষ নারী নাকি পুরুষের—তা এখনো নিশ্চিত নয়।

ময়নাতদন্ত প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইসঙ্গে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গে উদ্ধার দেহাবশেষের মিল খুঁজে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ফ্লোরিডার টাম্পা শহরে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। দুজনের বয়সই ২৭ বছর। লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।

এর আগে শুক্রবার লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় হত্যায় অভিযুক্ত হিশাম আবুঘরবেকে গ্রেফতার করা হলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য জানায়নি পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park