1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার, আজ থেকেই কার্যকর

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত

বাজারে কয়েকদিন যাবৎ সয়াবিন তেলের সংকট ছিল। এই সংকটের মধ্যেই এবার খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি জানিয়েছেন, সয়াবিন তেল উৎসে মূল্যবৃদ্ধির কারণে আমদানি মূল্যে প্রভাব পড়েছে। আমদানিকারকরা মূল্য বৃদ্ধির অনুরোধ করছিলেন। আমরা যাচাই করে দেখেছি এর যথার্থতা আছে।

সে হিসাবে বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৯৫ টাকা লিটার। এখন থেকে সেটি হবে ১৯৯ টাকা লিটার। অর্থাৎ প্রতি লিটারে বৃদ্ধি পেয়েছে ৪ টাকা। খোলা তেলেও চার টাকা বাড়বে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশি বাজারে তারও প্রতিফলন ঘটবে। উৎসে মূল্য কমলে দাম কমানো হবে।

দাম বাড়ায় ভোক্তার ওপর চাপ বাড়বে। এখন ভোক্তারা ঠিক করবে সয়াবিন কিনবে নাকি পামওয়েল কিনবে, নাকি অন্য কোন তেল কিনবে।

সমন্বয়কৃত দামে যেন বিক্রি হয় সেজন্য নজরদারি বাড়ানো হবে। লোকাল পর্যায়েও হবে। কোন ব্যতয় সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন বাণিজ্যমন্ত্রী।

সরকারের দাম বৃদ্ধির পরও ব্যবসায়ীরা বলছেন, দাম সমন্বয় পুরোপুরি হয় নাই। তবু মেনে নিচ্ছি। তবে ঈদের পর যেন আনার সমন্বয় করা হয়।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক মাসের ব্যবধানে বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ৬ শতাংশ বেড়েছে। আর গত বছরের তুলনায় এখন খোলা সয়াবিনের দাম ১৮ শতাংশ এবং খোলা পাম তেলের দাম ১১ শতাংশ বেশি।

এর আগে সব ধরণের জ্বালানি তেল এবং গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ঘোষণা দিযেছিল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park