1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হরমুজ খুলে দিতে আন্তর্জাতিক জোটের জন্যে যুক্তরাষ্ট্রের হাহাকার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পঠিত

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে এই জোট গঠনের চেষ্টা চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুই মাস আগে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। ফলে বিশ্ব তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, বেড়েছে তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতিতে তৈরি হয়েছে চাপ।

রয়টার্স জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রস্তাবিত এই জোটের নাম দিয়েছে ‘ম্যারিটাইম ফ্রিডম কন্সট্রাক্ট’। এতে তথ্য আদান-প্রদান, কূটনৈতিক সমন্বয় এবং নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। ফ্রান্স ও ব্রিটেনসহ কয়েকটি দেশ জোটে যোগদানের বিষয়ে আলোচনা করলেও সংঘাত শেষ না হওয়া পর্যন্ত সহায়তা নিয়ে শর্ত জুড়ে দিয়েছে।

এদিকে ফ্রান্স ও ব্রিটেনসহ কয়েকটি দেশ এই জোটে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা করলেও তারা বলেছে, সংঘাত শেষ হওয়ার পরই হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহায়তা করবে। অন্যদিকে ইরান হুমকি দিয়েছে, তারা নিরাপত্তা ঝুঁকি থাকলে প্রণালিতে নৌ চলাচলে বাধা অব্যাহত রাখবে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park