1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হুনানের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৬০ জন। দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে এ তথ্য।

হুনানের লিউইয়াং শহরে আতশবাজি প্রস্তুতকারী কোম্পানি হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফেকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানির কারখানা বা ওয়ার্কশপে ঘটেছে এই বিস্ফোরণ। লিউইয়াং শহরটি চীনের আতশবাজি শিল্পের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। বেশ কয়েকটি আতশবাজি কারখানা রয়েছে শহরটিতে।

সোমবার (৪ মে) হুনানের স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে) এই বিস্ফোরণ ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে সিনহুয়ার প্রতিবেদনে। নিহতদের অধিকাংশ ঘটনাস্থলেই মারা গেছেন।

বিস্ফোরণের কিছু সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রায় ৫০০ উদ্ধারকর্মী কারখানাটিতে উদ্ধার তৎপরতা শুরু করেন। কারখানায় উদ্ধার তৎপরতার পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেটির আশপাশের ৩ কিলোমিটার পর্যন্ত এলাকার বাড়িঘর থেকে লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে। এর কারণ কারখানাটির অদূরেই কালো বারুদের দুইটি গুদাম রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের সময় শব্দে তাদের বাড়ি-ঘরের দরজা জানালা কেঁপে উঠেছিল। এই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কোম্পানি কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাওয়া হয়েছে বলেও জানিয়েছে সিনহুয়া।

উল্লেখ্য, আতশবাজি শিল্পে চীন বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর ম্যেধ একটি। ২০২৫ সালের ১১৪ কোটি ডলারের আতশবাজী বৈশ্বিক বাজারে সরবরাহ করেছে চীনা কোম্পানিগুলো। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে যত আতশবাজি বিক্রি হয়েছে— তার দুই তৃতীয়াংশই এসেছে চীন থেকে।

সূত্র : রয়টার্স

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park